৪ লক্ষাধিক টাকার ভারতীয় মদ জব্দ

আপলোড সময় : ১১-০৩-২০২৫ ১০:০৩:২৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-০৩-২০২৫ ১০:০৩:২৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর সীমান্ত এলাকায় চোরাই পথে আসা ২৮৪টি ভারতীয় মদের বোতল জব্দ করেছে বিজিবি। জব্দ কর্তৃক মদের আনুমানিক মূল্য ৪ লাখ ২৬ হাজার টাকা। সোমবার (১০ মার্চ) ভোরে উপজেলার যাদুকাটা নদী থেকে মদের বোতলগুলো জব্দ করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় বিজিবি গোপন সংবাদের ভিত্তি অভিযান চালায় এসময় চোরাকারবারিরা যাদুকাটা নদী থেকে ২৮৪ বোতল ভারতীয় মদ রেখে পালিয়ে যায়। এ ব্যাপারে বিজিবি অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি জানান, আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com