ধর্মপাশায় চার আসামি গ্রেফতার

আপলোড সময় : ১২-০৪-২০২৫ ০৮:২৮:৩৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-০৪-২০২৫ ০৮:২৮:৩৮ পূর্বাহ্ন
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার সুখাইড় নতুনপাড়া গ্রামের নিজ নিজ বসতঘর থেকে বৃহ¯পতিবার (১০ এপ্রিল) রাত আড়াইটার দিকে চারজন পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্মপাশা থানার এসআই ইমরান তালুকদার বলেন, সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলার সুখাইড় নতুনপাড়া গ্রামের বাসিন্দা নূরুল আমিন (৫০), মুখশেদ মিয়া (৩০), মনছুর মিয়া (২৬) ও ছুটেল মিয়ার (২৫) বিরুদ্ধে গত বছরের ৪ নভেম্বর ধর্মপাশা থানায় একটি মামলা হয়। দীর্ঘদিন ধরে তারা পলাতক ছিলেন। বৃহ¯পতিবার গভীর রাতে দিকে নিজ নিজ বসতঘর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে এই চারজন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com