দোয়ারাবাজারে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেফতার

আপলোড সময় : ২০-০৫-২০২৫ ০৯:১২:৫১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২০-০৫-২০২৫ ০৯:১২:৫১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: দোয়ারাবাজারে গৃহবধূ শামসুন্নাহার (৩৫) হত্যা মামলার অন্যতম আসামি শফিকুল (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে উপজেলা সদরের গুদামঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শফিকুল উপজেলার মান্নারগাও ইউনিয়নের বাজিতপুর গ্রামের হানিফ উল্লার পুত্র। দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক আসামি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, ২০২৪ সালের ১৩ নভেম্বর ছাগলে গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে উপজেলার মান্নারগাও ইউনিয়নের বাজিতপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় একই গ্রামের সুনাই মিয়ার মেয়ে শামসুন্নাহার বেগম নিহত হন।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com