ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

আপলোড সময় : ২৪-০৫-২০২৫ ১০:৫৮:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৫-২০২৫ ১০:৫৮:১৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: তাহিরপুরে ইয়াবা বিক্রির সময় তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৩ মে) রাত সাড়ে ১২টার দিকে বড়দল উত্তর ইউনিয়নের শিমুলতলা গ্রামে এ অভিযান চালানো হয়। বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল অভিযান চালিয়ে শাহজাহানের বাড়ি থেকে তিনজনকে ইয়াবাসহ আটক করে। তবে অভিযান টের পেয়ে কৌশলে পালিয়ে যান এলাকায় শাহজাহান। আটক ব্যক্তিরা হলেন- বারহাল গ্রামের ফারুক মিয়া (৩৬), শিমুলতলা গ্রামের মো. রানা (২১) এবং কামড়াবন্দ গ্রামের সারোয়ার মিয়া (১৯)। বাদাঘাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ হাফিজুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদকের ব্যবসার অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়েছে। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, এ ঘটনায় পলাতক শাহজাহানকে প্রধান আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে এবং কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com