পরিচয় না দিয়ে কাউকে গ্রেপ্তার করতে পারবে না আইনশৃঙ্খলা বাহিনী

আপলোড সময় : ০৩-০৯-২০২৪ ১২:৩৪:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৯-২০২৪ ১২:৩৪:২৮ অপরাহ্ন
সুনামকণ্ঠ ডেস্ক :: কোনো অভিযান পরিচালনার সময় কাউকে গ্রেপ্তার করতে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিজেদের পরিচয় দিতে হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ ছাড়া পরিচয় না দিয়ে কোনো অবস্থাতেই কাউকে গ্রেপ্তার করা যাবে না। রবিবার (১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো অভিযান পরিচালনার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিজেদের পরিচয় দিয়ে গ্রেপ্তার করতে হবে, পরিচয় না দিয়ে কোনো অবস্থাতেই কাউকে গ্রেপ্তার করা যাবে না বলে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com