অটোরিকসা চাপায় শিশু নিহত

আপলোড সময় : ১৯-০৬-২০২৫ ০৮:৫৩:৪৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৯-০৬-২০২৫ ০৮:৫৩:৪৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: দিরাইয়ে ব্যাটারিচালিত অটোরিকসা চাপায় রিহান নামে চার বছরের শিশু নিহত হয়েছে। সে উপজেলার চরনারচর ইউনিয়নের শ্যামারচর গ্রামের মোহাম্মদ হিরা মিয়ার ছেলে। গত মঙ্গলবার (১৭ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দিরাই-শ্যামারচর সড়কের বড়পুল এলাকায় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, সন্ধ্যায় বাড়ির পাশে সড়কে খেলা করার সময় হঠাৎ একটি ব্যাটারিচালিত অটোরিকসা শিশু রিহানকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্বজনরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেটে উদ্দেশ্যে যাত্রা করেন। পথিমধ্যে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, শিশুর লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ব্যাটারিচালিত অটোরিকসাটি জব্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com