জেলা শিক্ষা পরিবারের উদ্যোগে মতবিনিময় সভা

আপলোড সময় : ০৫-০৯-২০২৪ ০১:৩৮:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৯-২০২৪ ০১:৩৮:০৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: বিদ্যমান পরিস্থিতিতে সারাদেশে স্কুল, কলেজ ও মাদ্রাসায় কর্মরত শিক্ষক-কর্মচারীদের উপর নিপীড়নের বিষয়ে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা স্কাউট ভবনে এই সভার আয়োজন করে সুনামগঞ্জ জেলা শিক্ষা পরিবার। সভায় সভাপতিত্ব করেন মেরুয়াখলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম। এতে বক্তব্য রাখেন দ্বীনি সিনিয়র ফাজিল মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আলীনুর, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোদাচ্ছির আলম, সুরমা উচ্চবিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম, বড়ইউড়ি দারুসসুন্নাত বহুমুখি আলীম মাদ্রাসার অধ্যক্ষ এ.এফ.এম সৈয়দ হোসেন কবির। সভায় স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ স¤পাদক ও সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম রাসেল। সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন শিক্ষক নেতা ও বুলচান্দ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহুল আমিন, অষ্টগ্রাম রাসগোবিন্দ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুস শাহিদ, প্রধান শিক্ষক গোলাম হোসেন, প্রধান শিক্ষক আবু তাহের প্রমুখ। পরে উদ্ভূত পরিস্থিতি উত্তরণের লক্ষ্যে ‘জেলা সমন্বয় পরিষদ’ নামে একটি কমিটি গঠন করা হয়।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com