দিরাইয়ে জামায়াতের মিছিল

আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ০৯:২৮:০৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ০৯:২৮:০৪ পূর্বাহ্ন
দিরাই প্রতিনিধি :: ১৯ জুলাই ঢাকায় অনুষ্ঠিতব্য সমাবেশকে সফল করার আহবান জানিয়ে দিরাইয়ে মিছিল-সমাবেশ করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ, দিরাই উপজেলা শাখা। বুধবার বেলা দুই টার দিকে পৌর শহরের মধ্যবাজার জামে মসজিদের সামন থেকে মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে থানা পয়েন্টে সমাবেশ করেন তারা। উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও জামায়াত নেতা ইমরান হোসাইনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা লুৎফুর রহমান, সেক্রেটারি আল আমিন, বায়তুলমাল স¤পাদক রায়হানুল ইসলাম, পৌর সভাপতি জসিম উদ্দিন প্রমুখ।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com