শহরে মাদকবিরোধী অভিযান ৬ জনকে কারাদন্ড

আপলোড সময় : ২৬-০৯-২০২৫ ০৯:১৯:৫৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-০৯-২০২৫ ০৯:১৯:৫৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: গতকাল বৃহস্পতিবার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসানের নেতৃত্বে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জের সমন্বয়ে সদর থানাধীন নতুনপাড়া ও ইকবাল নগর পয়েন্ট এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। অভিযানে মাদক বহন ও সেবনের অপরাধে ছয়জনকে সাত দিনের বিনাশ্রম কারাদ- এবং প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদ- দেওয়া হয়। পরবর্তীতে দ-প্রাপ্তদের সুনামগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com