ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপলোড সময় : ৩১-১০-২০২৫ ০৭:৪০:৪২ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩১-১০-২০২৫ ০৭:৪০:৪২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: দোয়ারাবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে ৩০৫ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতের নাম রেহেনা বেগম রেকী (৪৫)। তিনি দোয়ারাবাজার থানাধীন সুরমা ইউনিয়নের শান্তিপুর গ্রামের বাসিন্দা। সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার (২৯ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানা পুলিশের একটি দল রেহেনা বেগম রেকীর বসতঘরে অভিযান পরিচালনা করে। তার বসতঘর তল্লাশিকালে ৩০৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১ লক্ষ ২২ হাজার টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়। অভিযানটি দোয়ারাবাজার থানার এসআই রফিজুল মিয়া-এর নেতৃত্বে পরিচালিত হয়। অভিযানে এসআই মোখলেছুর রহমান ও নারী সঙ্গীয় ফোর্স অংশ নেন। গ্রেফতারকৃতের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com