স্টাফ রিপোর্টার ::
সম্প্রতি শহরের এক অসহায় সনাতন পরিবার পাশে দাঁড়িয়েছে সুনামগঞ্জ প্রথম আলো বন্ধুসভার সদস্যরা। বন্ধুসভার সানদজিদা জানান, শহরের এক সনাতন পরিবারের একমাত্র উপার্জনকারী বয়স্ক ব্যক্তি মহেন্দ্র সরকার গত এক সপ্তাহ ধরে অসুস্থ হয়ে বাড়িতে শয্যাশায়ী। খবর পেয়ে বন্ধুসভার কয়েকজন সদস্য তার বাড়িতে গিয়ে তার অবস্থার খোঁজখবর নেন।
জানা যায়, গত ৩০ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত মহেন্দ্র সরকার সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। হাসপাতালের চিকিৎসা নথি পর্যালোচনা করে জানা যায়, তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন এবং উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেটে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। কিন্তু দুঃখজনক বিষয় হলো- হাসপাতালে থেকে ফেরার পর থেকে পরিবারটির অবস্থার আরও অবনতি হয়েছে। দৈনন্দিন খাদ্যের ব্যবস্থাও এখন মূলত প্রতিবেশীদের সহায়তার ওপর নির্ভরশীল। এ অবস্থায় মানবিকতার জায়গা থেকে বন্ধুসভার সদস্যরা তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় কিছু ওষুধ ও খাদ্যসামগ্রী পৌঁছে দেন মহেন্দ্র সরকারের বাড়িতে।
বন্ধুসভার পক্ষ থেকে বলা হয়, মহেন্দ্র সরকারের উন্নত চিকিৎসার জন্য সমাজের হৃদয়বান ও মানবিক মানুষদের এগিয়ে আসা জরুরি। তার চিকিৎসার ব্যয় নির্বাহে সহযোগিতা প্রয়োজন।