স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকেলে বর্ণাঢ্য র্যালি ও পথসভার আয়োজন করা হয়।
ওইদিন শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে র্যালিটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে আলফাত স্কয়ারে পথসভায় মিলিত হয়।
পথসভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন, সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. নুরুল ইসলাম নুরুল, স্বাক্ষরক্ষমতাপ্রাপ্ত সদস্য অ্যাড. আব্দুল হক, জেলা বিএনপি নেতা আকবর আলী, নাদের আহমদ, অ্যাডভোকেট শেরেনূর আলী, ফারুক আহমদ লিলু, মোনাজ্জির হোসেন সুজন, জাহাঙ্গীর আলম, সোহেল আহমদ, জেলা যুবদলের সভাপতি মামুনুর রশিদ কয়েস, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মতিন, সহ-সভাপতি সুন্দর আলী, সাংগঠনিক স¤পাদক সালাহ উদ্দিন, শ্রমিক নেতা মো. গিয়াস উদ্দিন প্রমুখ। এই কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।