শাহ আরেফিন মাজারে গান বাজনা নিষিদ্ধ

আপলোড সময় : ১৩-০৯-২০২৪ ০৯:৫৮:৪০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-০৯-২০২৪ ০৯:৫৮:৪০ পূর্বাহ্ন
স্টাফ রিপোটার :: তাহিরপুরে শাহ আরেফিন (রা.) মাজারে প্রতিবছর ওরসকে কেন্দ্র করে গান বাজনা হতো। এখন থেকে বৃহ¯পতি ও শুক্রবারের ওরসে গান বাজনাও স¤পূর্ণ নিষেধ করা হয়েছে বলে জানিয়েছেন মাজার কর্তৃপক্ষ। মাজার কর্তৃপক্ষ জানায়, মাজারে ওরস উপলক্ষে গান বাজনা স¤পূর্ণ বন্ধ ঘোষণা করা হল, কেউ বাদ্যযন্ত্র নিয়ে আসবেন না। এখন থেকে বাৎসরিক ওরসসহ বৃহ¯পতিবার ও শুক্রবার গান-বাজনা বন্ধ থাকবে। কেউ যদি করার চেষ্টা করে তাহলে তা প্রতিহত করা হবে। এর আগে নাচ, গান, মদ, জুয়া, গাঁজা, অশ্লীলতা, নারী নৃত্যসহ অসামাজিক, অনৈতিক কার্যকলাপ বন্ধের দাবি জানায় স্থানীয় ছাত্র জনতা। এ ব্যাপারে শাহ আরেফিন মাজার কমিটির সাধারণ স¤পাদক আলম সাব্বির জানান, মাজারে গান বাজনা বন্ধের বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আমরা বৈঠক করেছি। সেখানে সিদ্ধান্ত হয়েছে মাজারে গান বাজনা, মাদক সেবন করা যাবে না। এই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সহযোগিতা করবে। বিষয়টি তদারকি করার জন্য মুসল্লি, ছাত্র-জনতা ও আলেমদের নিয়ে সার্বিক পরিস্থিতি কঠোরভাবে নজরদারির মধ্যে রাখা হবে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com