পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

আপলোড সময় : ১৩-১১-২০২৫ ০৮:৫৩:৪২ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-১১-২০২৫ ০৮:৫৩:৪২ পূর্বাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজার উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- কুশিউড়া গ্রামের মহিউদ্দিনের ছেলে মোহাম্মদ আলী (৬) এবং আব্দুল কাদিরের ছেলে মো. রাহিম (৬)। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে দুই শিশু বাড়ির পাশের পুকুরপাড়ে খেলা করছিল। একপর্যায়ে তারা অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবার লোকজন ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখা যায়। স্থানীয়রা উদ্ধার করে দ্রুত দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুই শিশুর একসাথে মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নিহত দুই পরিবারের আহাজারিতে ভারী হয়ে উঠেছে গ্রামের পরিবেশ।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com