ইউপি চেয়ারম্যানদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ

আপলোড সময় : ২০-১১-২০২৫ ০৭:৫৯:২৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ২০-১১-২০২৫ ০৭:৫৯:২৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: তৃণমূল পর্যায়ে দ্রুত ও কার্যকর বিচারিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে সুনামগঞ্জে ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানদের নিয়ে দুই দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) সার্কিট হাউস সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, সুনামগঞ্জ ও বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের যৌথ উদ্যোগে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণের প্রথম ব্যাচটি ছিল ১২ থেকে ১৩ নভেম্বর ও দ্বিতীয় ব্যাচটি ১৮ থেকে ১৯ নভেম্বর অনুষ্ঠিত হয়। জেলার মোট ৬৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। তিনি বলেন, গ্রাম আদালত হলো জনগণের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দেওয়ার সবচেয়ে শক্তিশালী মাধ্যম। এই প্রশিক্ষণের মাধ্যমে চেয়ারম্যানগণ আইনানুগভাবে বিরোধ নিষ্পত্তি করে সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় আরও বেশি ভূমিকা রাখতে পারবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. মতিউর রহমান খান। তিনি চেয়ারম্যানদের প্রতি প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান সঠিকভাবে প্রয়োগের আহ্বান জানান। প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপস শীল, সহকারী কমিশনার ফারজানা হোসেন, গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার নির্মল রায় প্রমুখ।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com