জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে এক মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৩ সহোদরকে গ্রেফতার করা হয়েছে। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞার নেতৃত্বে থানার এসআই আল-আমিন, এসআই অপূর্ব কুমার সাহা, এসআই বিন আমিন এবং এএসআই কামাল উদ্দিন, এএসআই মো. হুমায়ূন কবির বাহারসহ সঙ্গীয় পুলিশ দল বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে নন জিআর মামলা নং-৪৭/২৫ এর আসামি জগন্নাথপুর উপজেলার কদমতলা গ্রামের মৃত হাকিম উল্লার ছেলে শরীফ মিয়া (৪০), বাদশা মিয়া (৪৪), জুনুর মিয়া (৩০)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বৃহস্পতিবার পুলিশ প্রহরায় সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।