স্টাফ রিপোর্টার ::
সাম্রাজ্যবাদ-পুঁজিবাদের বিরুদ্ধে আজীবন আপসহীন সংগ্রামী নেতা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কেন্দ্রীয় কমিটির সদস্য এবং জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সাবেক সহ-সভাপতি বাদল সরকারের তৃতীয় মৃত্যুবার্ষিকী শুক্রবার (২৮ নভেম্বর) পালিত হয়েছে।
এ উপলক্ষে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে শহরের শ্রমিকনেতা বাদল সরকারের স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়। বিকেলে শহরের রায়পাড়াস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা ট্রেড ইউনিয়নের সভাপতি শ্রমিকনেতা সুখেন্দু তালুকদার মিন্টুর সভাপতিত্বে এবং সাধারণ স¤পাদক সাইফুল আলম ছদরুলের পরিচালনায় সভার শুরুতে বাদল সরকারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি রতœাংকুর দাস জহর শ্রমিকনেতা বাদল সরকারের জীবনী পাঠ করেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি সুনামগঞ্জের সভাপতি অ্যাডভোকেট নিরঞ্জন তালুকদার, গণতান্ত্রিক মহিলা সমিতির সভাপতি, দীপ্তি সরকার, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সহ-সভাপতি আমির উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মনির মিয়া, স-মিল শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি আইয়ুব রহমান, হকার্স শ্রমিক সংঘের সভাপতি আব্দুল হাই, হোটেল-রেস্তোরাঁ-মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের সভাপতি সুরঞ্জিত দাস, ক্ষৌরকার সমিতির অবনী চন্দ, নয়ন চন্দ, ক্ষিতিন্দ্র চন্দ, শ্যামল মালাকার প্রমুখ।
বক্তারা বলেন, শ্রমিকনেতা বাদল সরকার ছিলেন শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে একজন নিবেদিত প্রাণ সংগ্রামী। তাঁর আদর্শ ও ত্যাগ আগামী প্রজন্মের শ্রমিক আন্দোলনকে দিকনির্দেশনা দেবে।