ধর্মপাশা ও মধ্যনগর প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার মুদাহরপুর গ্রামে দেবর মো. জাকারিয়ার (২৫) ধারালো দায়ের কোপের আঘাতে ভাবী অঞ্জনা আক্তার (২৮) গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার রাত আটটার অঞ্জনা ও তার শাশুড়ি সহুদা বেগমের (৫০) মধ্যে পারবারিক বিষয়ক নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই আহত গৃহবধূকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
ধর্মপাশা থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ইমাম হোসেন বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।