ধর্মপাশা প্রতিনিধি ::
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে ধর্মপাশা উপজেলায় মঙ্গলবার র্যালি, আলোচনা সভা ও অদম্য নারীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে।
ওইদিন সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালি বের হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়।
স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহিমা খানম। অনুষ্ঠানে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন করায় ঝরনা আক্তার, শিক্ষা ও চাকুরিতে সাফল্য অর্জন করায় ডলি রানী সরকার, সফল জননী নারী মোছা. বুলবুল আখতার চৌধুরী, সমাজ উন্নয়নে অবদান রাখায় সাথী আক্তার এই চারজন অদম্য নারীকে একটি করে ক্রেস্ট, সনদ ও উপহারসামগ্রী দেওয়া হয়।