ধর্মপাশা ও মধ্যনগর প্রতিনিধি ::
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় ধর্মপাশা উপজেলা সদরের জনতা মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গণদোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ধর্মপাশা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের ব্যানারে এই গণদোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নূরুল ইসলাম বিএসসির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ- ১ (ধর্মপাশা, জামালগঞ্জ, তাহিরপুর ও মধ্যনগর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামান কামরুল। দোয়া পড়ান ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজ জামে মসজিদের ইমাম মাওলানা রফিকুল ইসলাম।