জগন্নাথপুরে ছাত্রলীগ নেতা গ্রেফতার

আপলোড সময় : ১৮-১২-২০২৫ ০৯:২০:২৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৮-১২-২০২৫ ০৯:২০:২৯ পূর্বাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি :: অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. সায়েম আহমদকে (২০) গ্রেফতার করা হয়েছে। জানাগেছে, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলামের নেতৃত্বে থানার এসআই মো. আল আমিন ও সঙ্গীয় অফিসার ফোর্সসহ অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে জগন্নাথপুর থানার মামলা নং-১৭, তারিখ-২৯/১০/২০২৫-এর এজাহারনামীয় আসামি মো. সায়েম আহমদ (২০)-কে গ্রেফতার করা হয়। তিনি জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামের মো. হাসান নুরের ছেলে। গ্রেফতারকৃতকে মঙ্গলবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com