স্টাফ রিপোর্টার ::
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জের দুটি আসনে জাতীয় পার্টির (জাপা) দলীয় মনোনয়ন চূড়ান্ত হয়েছে। সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে দলীয় মনোনয়ন পেয়েছেন সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ স¤পাদক অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেল। অপরদিকে সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার) আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য ও দোয়ারাবাজার উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম। সোমবার ওই ২ প্রার্থীকে দলীয় মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে।
সুনামগঞ্জ-৪ আসন থেকে মনোনয়ন পাওয়ার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেল নিজেই। তিনি জানান, দলীয় হাইকমান্ড তার ওপর আস্থা রাখায় তিনি কৃতজ্ঞ এবং এলাকার উন্নয়নে লাঙ্গল প্রতীককে বিজয়ী করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবেন।
দলীয় সূত্রে জানাযায়, মনোনয়ন ঘোষণার পর জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। শিগগিরই প্রার্থীরা নির্বাচনী কার্যক্রম জোরদার করবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।