নকল ইঞ্জিন অয়েল বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

আপলোড সময় : ০২-০১-২০২৬ ১২:৩৫:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০১-২০২৬ ১২:৩৫:৩১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে নকল ইঞ্জিন অয়েল বিক্রির দায়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় তদারকিমূলক অভিযান চালানো হয়। এসময় দুটি দোকানে নামি-দামি ব্র্যান্ডের মোড়ক ব্যবহার করে নকল ও নি¤œমানের ইঞ্জিন অয়েল বিক্রি করার দায়ে অপরাধে দুটি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ জানান, নকল ইঞ্জিন অয়েল বিক্রির দায়ে ২টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com