মধ্যনগর প্রতিনিধ ::
মধ্যনগর উপজেলার মধ্যনগর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, গলহা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জমশেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। রবিবার সকাল ১১টা থেকে ওইদিন বেলা ১টা পর্যন্ত তিনি এই তিনটি বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে তিনি কুশল বিনিময় ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদেরকে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। পরিদর্শনকালে উপদেষ্টার পক্ষ থেকে উপহার স্বরূপ এই তিনটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে খেজুর বিতরণ করা হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, উপদেষ্টার একান্ত সচিব সত্যজিৎ রায় দাশ, সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস, ধর্মপাশার ইউএনও জনি রায়, মধ্যনগরের ইউএনও উজ্জ্বল রায়, ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এস এম ফজলে রাব্বী রাজিব, মধ্যনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমুখ।