স্টাফ রিপোর্টার ::
গণভোট-২০২৬ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর ২:৩০টায় শাল্লা উপজেলা পরিষদের মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক অসীম চন্দ্র বনিক। এসময় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, বিভিন্ন শ্রেণি পেশার লোকজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।