দোয়ারাবাজার প্রতিনিধি ::
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানীর সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের বাজিতপুর গ্রামে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সালাম আল মাদানী বলেন, দাড়িপাল্লা নির্বাচিত হলে ছাতক ও দোয়ারাবাজার উপজেলাকে বৈষম্যহীনভাবে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন করা হবে।
উঠান বৈঠকে মাওলানা মাদানী বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও এই দুই উপজেলা রাষ্ট্রীয় সেবা থেকে বঞ্চিত। বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় এসে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু জনগণের কল্যাণে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট ও কর্মসংস্থানসহ উন্নয়নে কাজ করা হবে।
উঠান বৈঠক সভার সভাপতিত্ব করেন স্থানীয় মুরুব্বি হাজী মোঃ সামছু মিয়া। সভার পরিচালনা করেন ১নং ওয়ার্ড সভাপতি আবু সালেহ মো. আলা উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন দোয়ারাবাজার সদর ইউনিয়নের আমির মো. কামরুল ইসলাম।
উঠান বৈঠকে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর ডা. হারুন অর রশিদ, জামায়াত নেতা মো. দেলোয়ার হোসেন (উপজেলা কর্মপরিষদ সদস্য), মো. আনোয়ার হোসেন (সিলেট মহানগর ৮নং ওয়ার্ড দায়িত্বশীল) ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তি।
উঠান বৈঠক শেষে ২০২৬-২৭ সালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী ১নং ওয়ার্ডের নতুন ১৩ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদিত হয়। এই কমিটিতে আবু সালেহ মো. আলা উদ্দিনকে সভাপতি এবং জামাল উদ্দিনকে সাধারণ স¤পাদক করে কমিটি গঠন করা হয়।