সাংবাদিকদের সঙ্গে সঙ্গে ইসলামী আন্দোলন নেতৃবৃন্দের মতবিনিময়

আপলোড সময় : ২০-০১-২০২৬ ০৯:১৩:২১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২০-০১-২০২৬ ০৯:১৩:২১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: ধর্মপাশা উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১১টায় ধর্মপাশা উপজেলার দলীয় কার্যালয়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক ডা. রফিক চৌধুরী। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক স¤পাদক মুহাম্মদ নুর উদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সহ-সাংগঠনিক স¤পাদক এম. সালমান আহমদ সুজন এবং ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার সভাপতি মুহাম্মদ সিদ্দিকুর রহমান ছোটন। বক্তারা ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ, লক্ষ্য ও কর্মসূচি তুলে ধরে বলেন, একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারা আগামী জাতীয় নির্বাচনে হাতপাখা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানান।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com