স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সুনামগঞ্জ ইউনিটের উদ্যোগে জাতীয় সদর দপ্তর হতে প্রাপ্ত ৫০০ পিস কম্বল শীতার্ত দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। রোববার (২৫ জানুয়ারি ২০২৬) সকাল ৯টা থেকে কালীবাড়ীস্থ রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটের কার্যালয় প্রাঙ্গণে এই শীতবস্ত্র (কম্বল) বিতরণ কার্যক্রম শুরু হয়।
বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটের সেক্রেটারি অ্যাড. আলহাজ্ব মল্লিক মো. মঈন উদ্দিন আহমদ সোহেল। এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিটের কার্যনির্বাহী সদস্য অ্যাড. মো. শামসুর রহমান, অ্যাড. মো. আনিসুজ্জামান, মো. আশরাফ হোসেন লিটন, ইউনিট অফিসার কনিকা তালুকদার, ইউনিট আজীবন সদস্য বুরহান উদ্দিন, যুবপ্রধান প্রিয়াশ শ্যাম প্রিতমসহ রেড ক্রিসেন্ট যুব সদস্য মুন্নী, শুভ তালুকদার, অনামিকা, তমাল, শাহজাহান সিদ্দিক, আসাদ মাসুম, হৃদয়, শাব্বির, মমতাজ, মাসুম, প্রিয়া, সায়েম, সিজান, তাবারা প্রমুখ।
বক্তারা বলেন, শীত মৌসুমে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।