স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের মঙ্গলকাটা গ্রামে ৯ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানাযায়, স্থানীয় কয়েকজন লোক মঙ্গলবার দুপুরে নির্যাতিত শিশুটিকে থানায় নিয়ে এসে ঘটনাটি জানালে পুলিশ তাৎক্ষণিকভাবে বিষয়টি আমলে নিয়ে অভিযান শুরু করে। একই সাথে শিশুটিকে চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, তথ্য পাওয়ার এক ঘণ্টার মধ্যে অভিযুক্তকে পুলিশ আটক করেছে। আটক ব্যক্তি আমিনুল ইসলাম মেনু (৪৭)। সে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের মঙ্গলকাটা গ্রামের বাসিন্দা। তার পিতার নাম জামাল উদ্দিন। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।