স্টাফ রিপোর্টার::
পবিত্র মাহে রমজান উপলক্ষে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার উত্তর ইউনিয়নের উত্তর কামলাবাজ এলাকায় উত্তর কামলাবাজ সামাজিক সংগঠনের উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ রমজান) বিকেলে মিছির আলির রাইস মিল মাঠে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি এমদাদুর রহমান হিরনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার ইনসান আহমেদ মনিরের সঞ্চালনায়, উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ মনির হোসেন, সহ-সভাপতি মোঃ মুক্তার হোসেন ও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
ইফতার মাহফিলে গ্রামের কয়েক শতাধিক মুরব্বি, যুবক ও কিশোররা উপস্থিত ছিলেন।
ইফতার পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, সমাজে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।