জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে অপপ্রচারের বিরুদ্ধে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ মার্চ সোমবার উপজেলার পাটলি ইউনিয়নের সাচায়ানী গ্রামের প্রধান সড়কে এ মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। সাচায়ানী গ্রামের বাসিন্দা যুবদল নেতা নুরুল ইসলামের বিরুদ্ধে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করে অপপ্রচার করেন একই গ্রামের এক নারী। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে।
গ্রামের সালিশি ব্যক্তি আজক আলীর সভাপতিত্বে ও একতার মিয়ার সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নুর মিয়া। এতে গ্রামের সম্মানীয় ব্যক্তি যুবদল নেতা নুরুল ইসলামের বিরুদ্ধে ওই নারী কর্তৃক অপপ্রচারের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে তার কঠোর সমালোচনা করে বক্তব্য রাখেন, প্রবীণ মুরব্বি আবদুল খালিক, আরশ মিয়া, প্রবাসী শামসুল ইসলাম, দিলোয়ার হোসেন, মধু মিয়া, শিব্বির মিয়া, আব্বাস মিয়া, রঞ্জু দাস, তারিক মিয়া, ছালিক
মিয়া, গোলাম রব্বানী, দুদু মিয়া, মুহিবুর রহমান প্রমুখ।