স্টাফ রিপোর্টার ::
মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথেই জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে এই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো. সামছুল হক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে নীরবতা পালন করা হয়। এসময় চেম্বার অব কমার্সের অন্যান্য নেতৃবৃন্দসহ ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদনকালে সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো. সামছুল হক বলেন, যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীন দেশ পেয়েছি, সেই বীর শহীদদের অবদান বাঙালি জাতি চিরকাল কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। ব্যবসায়িক উন্নয়নের পাশাপাশি দেশের সার্বভৌমত্ব ও জাতীয় চেতনাকে সমুন্নত রাখতে আমরা বদ্ধপরিকর।