দিরাই প্রতিনিধি ::
দিরাই উপজেলার জগদল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, সালিশ ব্যক্তিত্ব নাজির উদ্দিন চৌধুরী মৃত্যুবরণ করেছেন। শনিবার সকালে কলিয়ার কাপন গ্রামস্থ নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরীসহ বিএনপি ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।