সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের আড্ডায় শাহ আব্দুল করিমকে স্মরণ

আপলোড সময় : ২৯-০৩-২০২৬ ১২:৫৯:৫০ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৯-০৩-২০২৬ ০১:০২:২১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার::
সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডায় গভীর শ্রদ্ধায় স্মরণ করা হলো একুশে পদকপ্রাপ্ত বাউল সম্রাট শাহ আব্দুল করিমকে।
শনিবার সন্ধ্যায় দৈনিক সুনামকণ্ঠ কার্যালয়ে সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সভাপতি প্রভাষক দুলাল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অনুপ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত আড্ডায় বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ১১০ তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন-প্রভাষক দুলাল মিয়া, মো. সাজাউর রহমান ও আহমেদ নূর আলবাব। আলোচকগণ বলেন, শাহ আব্দুল করিমের সৃষ্টিকে শুধু বিনোদনের উপলক্ষ না করে, জীবন পরিবর্তনের মন্ত্র হিসেবে গ্রহণ করতে হবে। তাঁর সৃষ্টিকর্ম আজ সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। তিনি আমাদের বাউল সম্রাট ও বাংলা লোকসংগীতের অন্যতম কিংবদন্তী পুরুষ। তাঁর গানে সাম্য, সম্প্রীতি, মানবতা ও ভালোবাসার বাণী রূপ পেয়েছে। তাঁর সৃষ্টির মধ্য দিয়ে আজীবন তিনি সমাজ পরিবর্তনের জন্য চেষ্টা করে গেছেন। আমাদের নতুন প্রজন্ম সমাজ পরিবর্তনে তাঁর এই বার্তাগুলো ধারণ করলেই আমাদের কাক্সিক্ষত সমাজ গঠিত হবে। অনুষ্ঠিত সপ্তাহিক সাহিত্য আড্ডায় স্বরচিত কবিতা পাঠ করেন অনুপ তালুকদার, আহমদ নূর আলবাব, মোশাররফ হোসেন বাবলু, শাহ মো. কামরুজ্জামান ও আলমগীর শাহ।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com