স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে হাওর রক্ষায় সচেতনতা ও আন্দোলন জোরদারের প্রত্যয়ে ২০১৭ সালে শুরু হওয়া ‘হাওর বাঁচাও আন্দোলন’ দশ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে রবিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় দৈনিক সুনামকণ্ঠ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, হাওর অঞ্চলের জীববৈচিত্র্য, কৃষি ও পরিবেশ রক্ষায় দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে হাওর বাঁচাও আন্দোলন। বিগত বছরগুলোতে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, অপরিকল্পিত বাঁধ নির্মাণ, জলাবদ্ধতা ও অব্যবস্থাপনার কারণে হাওর এলাকার মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে। এসব সমস্যা সমাধানে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
সভায় উপস্থিত ছিলেন হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সুখেন্দু সেন, সাধারণ স¤পাদক বিজন সেন রায়, মো. মুরশেদ আলম, হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি মো. ইয়াকুব বখত বাহলুল, মানব চৌধুরী, নূর হোসেন, মো. আলিনুর, নজরুল ইসলাম, অরুণ চন্দ্র দেব, মো. ইসমাইল, মো. আনোয়ারুল হক, মো. হাবিবুল্লাহ আছকির, সুরঞ্জিত গুপ্ত রঞ্জু, আদিল আরমান, শামস শামীম, জালাল উদ্দিন নাসিমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সভা শেষে হাওর রক্ষায় ভবিষ্যৎ কর্মসূচি গ্রহণের কথাও জানান সংগঠনের নেতারা।