শান্তিগঞ্জে বাস-লাইটেস-মিনি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে আহত ১২

আপলোড সময় : ০৬-০৪-২০২৬ ০৭:১১:১৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৬-০৪-২০২৬ ০৭:১১:১৪ পূর্বাহ্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জ উপজেলায় বাস, লাইটেস (মাইক্রোবাস) ও মিনি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। রবিবার দুপুরে উপজেলার দামোধরতপী এলাকায় সুনামগঞ্জ-সিলেট সড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও হাইওয়ে পুলিশ জানায়, সিলেট থেকে ছেড়ে আসা সুনামগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে প্রথমে একটি লাইটেস (মাইক্রোবাস) সংঘর্ষ হয়। এ সময় পেছন থেকে আসা একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাকবলিত বাসে ধাক্কা দেয়। এতে তিনটি যানবাহনের চালক, হেলপার ও যাত্রীসহ অন্তত ১২ জন আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে শান্তিগঞ্জসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। সুনামগঞ্জ-সিলেট সড়কের জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব জানান, ত্রিমুখী সংঘর্ষে মাইক্রোবাস চালক ও এক নারীসহ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয়দের সহায়তায় তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com