ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন (৪৭তম বিজ্ঞান মেলায়) বিজ্ঞান বিষয়ক প্রকল্প উপস্থাপন, ১০ম বিজ্ঞান অলি¤িপয়াড ও ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ১৯জনের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার বিকাল তিনটার দিকে উপজেলা প্রশাসন এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবীরের সঞ্চালনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন ইউএনও জনি রায়। এ সময় অন্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আসয়াদ বিন খলিল রাহাত, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহিমা খানম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদ, একাডেমিক সুপারভাইজার জাহাঙ্গীর হোসেন মোহাম্মদ ফারুক, সাংবাদিক সালেহ আহমদ প্রমুখ।