ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার দৌলতপুর বাজারের চা স্টলের ভেতর থেকে বুধবার সকালে মো. কামরুল ইসলাম (৫৫) নামের এক চা বিক্রেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।
ধর্মপাশা থানার এসআই সাইফুল ইসলাম বলেন, উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের দৌলতপুর গ্রামের বাসিন্দা কামরুল ইসলামের স্থানীয় দৌলতপুর বাজারে তার একটি চায়ের স্টল রয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তিনি দোকান বন্ধ করে দোকানের ভেতর থাকা চৌকিতে তিনি ঘুমিয়ে পড়েন। বুধবার সকাল ছয়টার দিকে স্থানীয় লোকজন দোকানে চা খেতে গেলে ওই দোকানদারকে দোকানের ভেতরে মেঝেতে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ওইদিন সকাল আটটার দিকে তাঁর লাশটি উদ্ধার করা হয়েছে। লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।