ভোজ্য তেল সংকটের প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

আপলোড সময় : ০৯-০৪-২০২৬ ০৯:১৭:৩৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৯-০৪-২০২৬ ০৯:১৭:৩৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজারে ভোজ্য তেল সংকটের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টায় শহরের ট্রাফিক পয়েন্টে ক্যাব সুনামগঞ্জ জেলা কমিটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ক্যাবের জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা সভাপতি মো. একলাছুর রহমান, সহসভাপতি মো. দিলোয়ার হোসেন, সাংগঠনিক স¤পাদক দেওয়ান তাছাদ্দুক রাজা চৌধুরী ইমন, এমদাদুল হক শাহজাহান, মো. সেরুজ্জামান, মো. ফারুক মিয়া, মেহেদী হাসান লিটন, তোফাজ্জল হোসেন, সুনামগঞ্জ পৌর কিচেন মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি জিল্লুর রহমান বাচ্চু এবং ব্যবসায়ী মখলিছুর রহমান মোল্লা। মানববন্ধন শেষে একটি প্রতিবাদ র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ঘণ্টাব্যাপী কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, সরকার দেশে ভোজ্য তেলের কোনো সংকট নেই বললেও অসাধু ব্যবসায়ীদের মজুতদারি ও কারসাজির কারণে বাজারে তেল পাওয়া যাচ্ছে না। এতে সাধারণ ভোক্তারা চরম ভোগান্তিতে পড়েছেন। তারা অবিলম্বে অসাধু মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com