দিরাই প্রতিনিধি ::
দিরাইয়ে পুকুরে ডুবে আলেয়া বেগম (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার কুলঞ্জ ইউনিয়নের তারাপাশা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আলেয়া ওই গ্রামের রুকু মিয়ার মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বসতঘরের বারান্দায় খেলার সময় আলেয়া সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে তাকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।