হেযবুত তাওহীদের যুব সমাবেশ অনুষ্ঠিত

আপলোড সময় : ১২-০৪-২০২৬ ১০:১৫:০৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-০৪-২০২৬ ১০:১৫:০৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: ‘গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় : তাওহীদ ভিত্তিক রাষ্ট্রই একমাত্র সমাধান’ এই স্লোগানকে সামনে রেখে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দুপুর ১২ টায় সুনামগঞ্জ প্রেসক্লাবে হেযবুত তাওহীদের যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন হেযবুত তাওহীদ সভাপতি সদর উপজেলা মো. ইসমাইল হোসেন। প্রধান অতিথি ছিলেন আন্তঃধর্মীয় সম্পাদক হেজবুত তাওহীদের কেন্দ্রীয় কমিটি মো. আলী হোসেন। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা হেজবুত তাওহীদের সভাপতি মো. জাকির হোসেন। সঞ্চালনা করেন জেলা ছাত্র ফোরামের সভাপতি ফুল মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন সারোয়ার আলম, আতাউর রহমান মোহাম্মদ তুহিন মিয়া, মো. সুলতান আহমেদ, নারীনেত্রী মাজেদুল বেগম সোহানা, সাহানিয়া বেগম প্রমুখ। এ সময় বক্তারা বলেন, আমরা সবাই ভাই ভাই, কে হিন্দু কে বৌদ্ধকে খ্রিস্টান আমরা দেখব না। আমরা সবাই মানুষ। এই সমাজে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যুবকরা। সমাজে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তারা। যেমনটি আমরা দেখেছি জুলাই-আগস্টে। ইসলাম প্রতিষ্ঠায় যুবকদের এগিয়ে আসতে হবে। ৫ আগস্ট গণবিপ্লবের পরে আমরা ভেবেছিলাম একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ পাব, কিন্তু আমরা তা পাইনি। বক্তারা আরো বলেন, এখানে আমরা লক্ষ করছি সর্বস্তরের নারী-পুরুষ উপস্থিত হয়েছেন। এটি হচ্ছে হেজবুত তাওহীদের প্রতি মানুষের ভালোবাসা-বিশ্বাস। মানুষের অধিকার আদায়ের সবসময় হেজবুত তাওহীদ এগিয়ে আসে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com