ছাতক প্রতিনিধি ::
ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার বদরুল ইসলাম (৩৮) ও কামাল (৫০) ছাতক থানার মামলা নং-২১ (২) ২০২৬ এর আসামি। রবিবার রাতে পুলিশ তাদের গ্রেফতার করে।
বদরুল ইসলাম দোলারবাজার ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের আলা উদ্দিনের ছেলে ও কামাল একই গ্রামের রোয়াব আলীর ছেলে।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, গ্রেফতার দুই আসামিকে সোমবার সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।