আগামীর ফ্যাসিজম হবে আরও ভয়াবহ : জামায়াত আমির

আপলোড সময় : ১৮-০৪-২০২৬ ১০:০৫:৩৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৮-০৪-২০২৬ ১০:০৫:৩৩ পূর্বাহ্ন
সুনামকণ্ঠ ডেস্ক :: অতীতের ফ্যাসিজম থেকে আগামীর ফ্যাসিজম হবে আরও ভয়াবহ হবে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ করা হয়েছে, যে কারণে জুলাইয়ের আকাক্সক্ষা পূরণ হয়নি। শুক্রবার মগবাজারস্থ আল ফালাহ মিলনায়তনে জামায়াতের জেলা ও মহানগর আমীর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, সংসদে বিরোধী দলের কণ্ঠ রোধ করা হচ্ছে। সংবিধানে নিজেদের ইচ্ছেমতো সংশোধন করে ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাতে চায় বিএনপি সরকার। বিভিন্ন প্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপ করা বলেও অভিযোগ করেন বিরোধী দলীয় নেতা। ফের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তুলে তিনি বলেন, নির্বাচনে অনিয়মের বিষয়টি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও আংশিকভাবে স্বীকার করা হয়েছে। বিদেশের মাটিতে গিয়ে নির্বাচনের সময় নির্ধারণের উদ্যোগের বিরোধিতা আগেই করেছিলাম। তার ভাষ্য, ড. ইউনুস বিদেশে একজন রাজনৈতিক নেতার সঙ্গে বৈঠক করে নির্বাচনের তারিখ নির্ধারণ করে দেশের মানুষের কাছে ভুল বার্তা দিয়েছেন। এর মাধ্যমে জনগণের প্রত্যাশা ভেঙে দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির বলেন, দেশে অস্থিতিশীলতা তৈরি হয়েছে এবং মানুষের ভোটাধিকার প্রশ্নবিদ্ধ হচ্ছে। তিনি বলেন, আমরা সুস্থ রাজনীতি করতে চাই বলেই বড় ধরনের দলীয় ক্ষতি মেনে নিয়েছি। সংসদে ¯িপকারের আচরণে নিরপেক্ষতা না পাওয়ার অভিযোগ তুলে তিনি জানান, এ কারণে কয়েকবার তারা ওয়াকআউট করেছেন। সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, সংবিধান নিজেদের সুবিধামতো সংশোধন করে ‘ফ্যাসিবাদী কায়দায়’ দেশ পরিচালনার চেষ্টা করছে বিএনপি সরকার। অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে ডা. শফিকুর রহমান বলেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বাংলাদেশের অর্থনীতি ভালো নেই। এই অবস্থায় আন্দোলন কাম্য নয় উল্লেখ করে তিনি বলেন, সংসদে বিরোধী দলের মতামত উপেক্ষা করা হলে এবং সমস্যার সমাধান না হলে রাজপথে নামা ছাড়া বিকল্প থাকে না। তিনি আরও বলেন, নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজনের প্রস্তাব দিয়ে পরে গণভোট থেকে সরে এসে বিএনপি দ্বিচারিতা করেছে এবং এর মাধ্যমে জনগণের সঙ্গে প্রতারণা করেছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com