জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুর উপজেলার হাওরের বোরো ফসল রক্ষায় নির্মিত বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ স্থানে দেয়া হয়েছিল জিওটেক্স। যাতে পানির ঢেউয়ে বাঁধ ভেঙে না যায়। এখন সেই জিওটেক্সগুলো চুরি হয়ে যাচ্ছে। ফলে ঝুঁকিতে পড়ে যাচ্ছে বেড়িবাঁধ। ১৯ এপ্রিল রাতে উপজেলার নলুয়ার হাওর বেড়িবাঁধের ৮ ও ১১নং প্রকল্পের জিওটেক্স চুরি হয়েছে। সোমবার ঘটনার সত্যতা নিশ্চিত করে পানি উন্নয়ন বোর্ড জগন্নাথপুর উপজেলা কর্মকর্তা শেখ ফরিদ জানান, ৮নং প্রকল্পের প্রায় ৩৫ ফুট ও ১১নং প্রকল্পের প্রায় ৯০ ফুট জিওটেক্স চুরি হয়ে গেছে। এতে বাঁধ ঝুঁকিতে পড়েছে।