ছাতক প্রতিনিধি ::
ছাতকে অসহায় কৃষক সামছুল হকের ৫টি গরু চুরি হয়েছে। গরুগুলো লালন-পালন করে যা আয় হতো তা দিয়েই সংসার চলতো তার। গত রবিবার রাতে নোয়ারাই ইউনিয়নের লক্ষ্মীবাউর গ্রামের নিরীহ কৃষক সামছুল হকের গোয়ালঘরের দরজার তালার ভেঙে গরুগুলো নিয়ে যায় দুর্বৃত্তরা।
কৃষক সামছুল হক জানান, রবিবার রাতের কোনো এক সময় তার গোয়াল ঘরের দরজার তালা ভেঙে চোরেরা ৫টি গরু চুরি করে নিয়ে যায়। এর মধ্যে একটি ষাঁড়, ২টি গাভী ও ২টি বাছুর রয়েছে। গরুগুলোর বাজার মূল্য আড়াই লক্ষ টাকারও বেশি।
স্থানীয় ইউপি সদস্য ছাদিক মিয়া জানান, গরুগুলোই কৃষক সামছুর হকের একমাত্র অবলম্বন ছিল। পালিত ৫টি গরু চুরি হওয়ায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন তিনি।