সিলেটের নতুন বিভাগীয় কমিশনার মশিউর রহমান

আপলোড সময় : ২৩-০৪-২০২৬ ১২:১২:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৪-২০২৬ ১২:১২:৩১ অপরাহ্ন
সুনামকণ্ঠ ডেস্ক :: জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের মহাপরিচালক মো. মশিউর রহমানকে সিলেট বিভাগের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করে বলা হয় মশিউর রহমানকে তার বর্তমান পদ থেকে বদলিপূর্বক সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com