দিরাই প্রতিনিধি ::
ভূমি ও তথ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের গছিয়া চৌধুরী বাড়ির সন্তান মহিবুল ইসলাম চৌধুরী (এম আই চৌধুরী) আর নেই। বুধবার সকালে রাজধানী ঢাকায় তিনি মারা যান।
গছিয়া সামছুদ্দিন-সিকান্দার উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এমআই চৌধুরীর মৃত্যুতে তাঁর জন্মস্থান গছিয়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
গছিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লাভলী চৌধুরী বলেন, এমআই চৌধুরী গছিয়া সামছুদ্দিন-সিকান্দার উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা, মরা সুরমা নদীতে সেতু নির্মাণসহ এলাকার উন্নয়নের অনেক অবদান রেখেছেন। শিক্ষার উন্নয়নে তিনি ছিলেন নিবেদিত প্রাণ। আমরা তার রুহের মাগফেরাত ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।