স্টাফ রিপোর্টার ::
স্যাটেলাইট টিভি চ্যানেল ইসলামিক টেলিভিশনে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক হাসান বশির। গত ২৫ এপ্রিল ইসলামিক টিভির ব্যবস্থাপনা পরিচালক এমডি সামসুল ইসকান্দার স্বাক্ষরিত পত্রে তাকে নিয়োগ দেয়া হয়।
হাসান বশির দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে জড়িত। তিনি স্যাটেলাইট টেলিভিশন এসটিভি বাংলা ও আইপি টিভি ‘নতুন সময়’-এ কাজ করার পাশাপাশি বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিকে দায়িত্ব পালন করেছেন। পূর্বে তিনি জাতীয় দৈনিক দিনকাল পত্রিকার আঞ্চলিক প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া দৈনিক সংবাদ ও দৈনিক সবুজ সিলেটসহ বিভিন্ন পত্রিকায় কাজের অভিজ্ঞতা রয়েছে তার। বর্তমানে তিনি দৈনিক সুনামকণ্ঠ পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি ‘সুনামগঞ্জস্টার লাইভ’ ও ‘সুনামগঞ্জস্টার২৪’-এর অ্যাডমিন হিসেবেও দায়িত্ব পালন করছেন।
নিয়োগ পাওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হাসান বশির। তিনি পেশাগত দায়িত্ব পালনে সুনামগঞ্জের সকল সাংবাদিকের সহযোগিতা কামনা করেছেন। সংবাদ সংক্রান্ত প্রয়োজনে তার সঙ্গে ০১৭১৪৭৫৬৪০১ মোবাইল নাম্বারে যোগাযোগ করা যাবে।