সুনামগঞ্জ , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের
সড়কে ঝরল দুই প্রাণ

গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর

  • আপলোড সময় : ০৭-০৬-২০২৬ ১২:৪০:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৬-২০২৬ ১২:৫৮:১০ পূর্বাহ্ন
গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর
স্টাফ রিপোর্টার::
জেলার দুই উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ঝরে গেছে দুটি প্রাণ। একদিকে জীবিকার তাগিদে কর্মস্থলে দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারিয়েছেন ইটভাটা কর্মী, অন্যদিকে দোকানে যাওয়ার পথে অটোরিকশার চাপায় নিভে গেছে ছয় বছরের এক শিশুর জীবনপ্রদীপ। জানা যায়, দিরাই-মদনপুর সড়কের সুজানগর এলাকায় শনিবার সকালে চলন্ত অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক রাস্তার পাশের গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ট্রাকে থাকা ইটভাটার ম্যানেজার আনোয়ার হোসেন (৩৮)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ এলাকার রাজ্জাক মিয়ার ছেলে এবং শান্তিগঞ্জ উপজেলার কেভি অটো ব্রিকস ইটভাটার ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ জানায়, সকালে দিরাই এলাকায় ইট সরবরাহ শেষে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহত আনোয়ার হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এদিকে একই দিন দুপুরে জামালগঞ্জ উপজেলার উমেদপুর গ্রামে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় নিহত হয় জোহা আক্তার ইতিমণি (৬) নামে এক শিশু। সে ওই গ্রামের শফিক আলম ও নিবিতা খাতুন দম্পতির একমাত্র মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের দোকানে পণ্য কিনতে যাওয়ার সময় মান্নানঘাট থেকে জামালগঞ্জগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশার নিচে পড়ে যায় শিশুটি। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন বাবা-মা। হাসপাতাল ও বাড়িজুড়ে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।
শিশুটির বাবা শফিক আলম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার মেয়ে রাস্তার পাশ দিয়ে দোকানে যাচ্ছিল। মুহূর্তের মধ্যেই অটোরিকশাটি তাকে চাপা দেয়। কিছু বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে গেল।”

জামালগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই পঙ্কজ ঘোষ জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা

বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা