সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী
শোকসভায় বক্তারা

গানের মাঝেই বেঁচে থাকবেন পল্লী বাউল জবান আলী

  • আপলোড সময় : ০৮-০৬-২০২৬ ০৮:৩৪:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৬-২০২৬ ০৮:৩৪:২৯ পূর্বাহ্ন
গানের মাঝেই বেঁচে থাকবেন পল্লী বাউল জবান আলী
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের লোকসংগীতাঙ্গনের এক উজ্জ্বল নাম, বরেণ্য গীতিকার ও সুরকার পল্লী বাউল জবান আলী। তাঁর লেখা ও সুর করা অসংখ্য গান দীর্ঘদিন ধরে লোকসংগীতপ্রেমীদের হৃদয়ে স্থান করে নিয়েছে। এই গুণী শিল্পীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে রবিবার (৭ জুন) বিকেলে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে শোকসভা ও দোয়া মাহফিল। সুনামগঞ্জ জেলা বাউল সমিতি আয়োজিত শোকসভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি তসকির আলী। এতে উপস্থিত ছিলেন দৈনিক সুনামকণ্ঠের স¤পাদক ও প্রকাশক বিজন সেন রায়, দৈনিক সুনামগঞ্জের ডাক সম্পাদক ও প্রকাশক এবং সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেরগুল আহমেদ, শিক্ষক ও গবেষক জাকির হোসেন, লোকগবেষক সুবাস উদ্দিন, শাহজালাল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল কবির, জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী, মনির নবী, মোশারফ হোসেনসহ জেলার সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা। শোকসভায় বক্তারা বলেন, জবান আলী ছিলেন সুনামগঞ্জের লোকসংগীতের এক নিবেদিত প্রাণ সাধক। তাঁর রচিত অসংখ্য গান মানুষের মুখে মুখে ছড়িয়ে আছে। গ্রামীণ জনজীবন, মানুষের সুখ-দুঃখ, প্রেম-বিরহ ও আধ্যাত্মিক ভাবনা তাঁর গানের প্রধান অনুষঙ্গ ছিল। একজন শিল্পী হিসেবে তিনি যেমন জনপ্রিয় ছিলেন, তেমনি শিল্পীসমাজে ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয়। বক্তারা আরও বলেন, জবান আলীর মতো গুণী মানুষের শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। নতুন প্রজন্মের শিল্পীদের জন্য তিনি ছিলেন অনুপ্রেরণার উৎস। তাঁর কাছ থেকে অনেকেই গান, সুর ও লোকসংগীতের নানা দিক সম্পর্কে শিক্ষা গ্রহণ করেছেন। তাঁর সৃষ্টিকর্মই তাঁকে মানুষের হৃদয়ে চিরদিন জীবিত রাখবে। শোকসভায় জবান আলীর জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ করা হয় এবং তাঁর রচিত গানসমূহ সংরক্ষণের লক্ষ্যে বই ও পাÐুলিপি প্রকাশের উদ্যোগ গ্রহণের আহŸান জানান বক্তারা। তারা বলেন, জবান আলীর সৃষ্টিগুলো যথাযথভাবে সংরক্ষণ করা গেলে ভবিষ্যৎ প্রজন্ম সুনামগঞ্জের লোকসংগীত ঐতিহ্যের এক মূল্যবান অধ্যায়ের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবে। শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি

১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি